জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিয়া আখতার হোসেন ছানু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটায় মরহুমের তৃতীয় নামাজে জানাজা শ্রীরামসী বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের মামাত্ব ভাই মাও. সাইফুল ইসলাম।
এতে অংশ নেন বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ,
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি কাউন্সিলর আব্দুল খালিক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিছ, ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সিলেট সিটি করপোরেশনের কাউনিন্সলর আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, সিরাজুল হক, তৈয়ব কামালী, মোখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেব চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি আরজ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, সোহেল আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ, যুবলীগ নেতা ইব্রাহীম আলী, ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সাধারণ সম্পাদক রোমেন আহমদ, যুগ্ন সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন, তানভীর আলম পিয়াসসহ বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধিক মানুষ অংশ নেন। এর পূর্বে বুধবার বাদ আসর মরহুমের প্রথম নামাজে জানাজা কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্য্যালয়ের প্রাঙ্গনে ও দ্বিতীয় জানাজা বাদ এশা শান্তিনগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে মরহুমের মরদেহ তার জন্মভিটা শ্রীরামসী গ্রামে এসে পৌঁছিলে সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারন হয়। তার মৃত্যুতে পুরোগ্রামে শোকের ছায়া নেমে আসে। মিয়া আক্তার হোসেন ছানু মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্বপরিবারে দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। কিছু ধরে তিনি তার মালিকাধীন ঢাকায় নিজ বাসভবনে অবস্থান করছিলেন। মরহুমের মৃত্যুর খবর পেয়ে তার বড়ভাই হিরণ মিয়া বৃস্পতিবার দেশে এসেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
- ধর্মপাশায় ভোক্তা অধিকার বিষয়ক মতবিনিময়
- দোয়ারা কৃষি অফিসের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত প্রেসক্লাব নেতৃবৃন্দের


