স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কামরুজাম্মান চৌধুরী’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের উকিলপাড়াস্থ বাসভবনে বাদ জুমআ মিলাদ মাহ্ফিলের আয়োজন করা হয়েছে।
সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১ টায় শহরের জগৎজ্যোতি পাঠাগারে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় সকলকে উপস্থিত থাকার জন্য সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে ও সাধারণ সম্পাদক একেএম মহিম অনুরোধ জানিয়েছেন।
মরহুম কামরুজ্জামান চৌধুরী ৭০ বছর বয়সে ২০১৯ সালের ১০ জানুয়ারি ইন্তেকাল করেন। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সুনামগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক ছিলেন। দৈনিক সুনামগঞ্জ প্রতিদেনের উপদেষ্টা সম্পাদক ছিলেন। জাতীয় দৈনিক খবরেও জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন কামরুজ্জামান চৌধুরী। সুনামগঞ্জ জেলা শহরে তিন যুগেরও বেশি সময় সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন কামরুজামান চৌধুরী।


