আনম কনা মিয়াকে ছাতক দোয়ারা জাপার অভিনন্দন

ছাতক প্রতিনিধি
জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়াকে জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে ছাতক-দোয়রাবাজার জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে জাপা নেতৃবৃন্দ পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন শুভেচ্ছা।
এক যৌথ  
বিবৃতিতে ছাতক উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহার, সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, দোয়ারাবাজার জাপা’র সভাপত্বি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক হাবিবুলাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুলাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাপা নেতা রেনু আহমদ, ছাতক উপজেলা জাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সেলিম আহমদ, নুরুল হক, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, প্রচার সম্পাদক আবুল মিয়া, যুব সংহতি নেতা শামীম আহমদ, জহিরুল ইসলামসহ নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে অভিনন্দন জানান। সেই সাথে জেলা জাপার আহবায়ক সংসদ সদস্য অ্যাডড. পীর ফজলুল হক মিসবাহ কেন্দ্রীয় সদস্য মনোনীত করায় হুসাইন মোহাম্মদ এরশাদসহ কেন্দ্রীয় নেবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।