জামালগঞ্জ উপজেলাকে বাল্য বিয়েমুক্ত ঘোষণা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা আনুষ্ঠানিকভাবে বেহেলী ও ফেনারবাঁক ইউপিকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন। এর আগে গত সোমবার বিকেলে উপজেলার ভীমখালী, সাচনা বাজার, জামালগঞ্জ সদর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত         
ঘোষণা করেন।
জামালগঞ্জ উপজেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষণাকালে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন,‘এখন থেকে জামালগঞ্জ উপজেলা বাল্য বিবাহ মুক্ত। সকলের চেষ্টা আন্তরিকতায় এই ব্যাধি মোকাবিলা করতে হবে। বাল্য বিবাহ র্নিমুল করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে। সকল বাধা বিপত্তিকে দূরে ঠেলে আমাদেরকে তা অতিক্রম করতে হবে।
বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলেক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। বাল্য বিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, বেহেলী ইউপি  চেয়ারম্যান অসীম তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, সাইফ উল্লাহ ।
অনুষ্ঠানে জামালগঞ্জের সকল গণমাধ্যমকর্মীরা,বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিষ্টারগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, ইউপি সচিব ,ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিগন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।