বিশ্ববাজার পুনর্বন্টন, প্রভাব বলয় বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ইউক্রেনে আগ্রাসন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে এবং চাল, ডাল, তেল, গ্যাস পানিসহ নিত্যপ্রয়োজনীয জিনিসপত্রের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় পৌর শহরের সোমপাড়াস্থ এনডিএফের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল)‘র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য রুপাংকর দাস রিন্টু, আমির উদ্দিন, শফিকুল ইসলাম, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, শ্রমিকনেতা নাসির মিয়া, নজরুল ইসলাম, আমির হোসেন, আব্দুল হাই, বিনন্দ কর, রাজু মন্ডল প্রমুখ ।


