আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন

স্টাফ রিপোর্টার
‘নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
স্থ’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার  মো. আমিনুল    
এহসান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ম্যানাজার শেখ মো. সুজাদুল হক, ইসলামী ব্যাংক ম্যানেজার মো. কায়সার আহমেদ, ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার জ্যোতিলাল গোস্বামী প্রমুখ। আলোচনা শেষে ৩ জন গ্রাহককে ক্রেস্ট প্রদান করা হয়।
সিটিজেন্স চার্টার প্রশিক্ষণ কর্মশালা
সকাল ১০ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে সিটিজেন্স চার্টার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সুনামগঞ্জ কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
‘এ’ প্লাস ক্যাম্পেইন
সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় ইপিআইভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।