আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
টাংগুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প আইইউসিএন’র উদ্যোগে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইইউসিএন’র প্রকল্প ব্যবস্থাপক মো. রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফুর রহমান। এছাড়াও বক্তব্য দেন আইইউসিএন’র থিমেটিক কো-অর্ডিনেটর ওয়াহিদুজ্জামান সরকার ও সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মেহেদী হাসান। আলোচনা সভা শেষে তিন গ্রুপের ৯ জন বিজয়ীর মধ্যে পুরস্কার তোলে দেন অতিথিরা।