নয়মৌজায় নৌকা প্রতীকের প্রচারণা

জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী করুনা সিন্ধু তালুকদারের নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে ইউনিয়নের নয়মৌজা এলাকার খুজারগাঁও, উজান দৌলতপুর, ভাটি দৌলতপুর, বিনাজুরা, লালপুর, গঙ্গাধরপুর ও রাজাপুর গ্রামে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা করেন নেতাকর্মীরা।
প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, বিনয় তালুকদার, অ্যাড. বিজিত লাল তালুকদার, ঝন্টু তালুকদার, ঝুনু পুরকায়স্থ, চন্দ্রধর তালুকদার, লিটন তালুকদার প্রমুখ।