ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোকাররম হোসেনের নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে এ পথসভার আয়োজন করা হয়। পথসভায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড. লতিফুর রহমান রতন।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক তালুকদারের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
আলমগীর কবির, সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, ছাত্রলীগ নেতা নাদিম কবীর প্রমুখ।


