আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বালুর মাঠে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই র‌্যালি ও দুর্যোগ প্রস্তুতি মহড়ার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক  
শেখ রফিকুল ইসলাম। এছাড়াও  বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, রেড়ক্রিসেন্ট সুনামগঞ্জ জেলা ইউনিেিটর সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা ত্রাণ কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাস।
আলোচনা সভার আগে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস, রেড়ক্রিসেন্ট ও স্কাউট গ্রুপের পরিবেশনায় দুর্যোগ মোকাবিলার  প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি বের হয় শহরে।