আন্তর্জাতিক শান্তি দিবস পালন

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা স্কাউটস’র আয়োজনে বৃহস্পতিবার দুপুরে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা স্কাউটস’র কমিশনার মো. ফয়জুর রহমান, জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা স্কাউটস’র যুগ্ম- সম্পাদক কানন বন্ধু রায়, উডব্যাজার রাছমিন বেগম চৌধুরেী, হাসমত আরা বেগম, ইউনিট লিডার ধীমান দাস, রজব আলী, মো.মাহমুদ আলী, জেলা রোভার স্কাউটস লিডার   মো. রায়হান উদ্দি, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম মাহবুব, সহ-সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট রায়হান আলীম তানিম, হুসনা হিরা, মিতা তালুকদার প্রমুখ।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলার সিলেট- সুনামগঞ্জ সড়কের প্রধান প্রধান সড়কে র‌্যালি করে উপজেলা চত্বরে এসে সমাপ্তি হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি জিনাত রহমান, উপজেলা স্কাউটের সাধারণ স¤পাদক মৃদুল চন্দ্র তালুকদার, উপজেলা সহ প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল বারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার নূরে আলম ছিদ্দিকি, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ। আলোচনা শেষে উপজেলা চত্বরে স্কাউটদের নিয়ে বৃক্ষ রোপন করা হয়।