ছাতক প্রতিনিধি
ছাতকে হেরোইনসহ আব্দুলাহ(২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে শহরের তাহির প্লাজার সামন থেকে তাকে আটক করা হয়। আব্দুল্লাহ কক্সবাজার জেলার কলাতলী গ্রামের হাবিব উল্লাহর পুত্র। এসময় এক মহিলা ও দু’শিশু তার সাথে ছিল। তারা সম্পর্কে আব্দুলার বোন ও ভাগনা-ভাগনী বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাহির প্লাজার সোনার বাংলা ডিপার্টমেন্টাল স্টোরের সামনা থেকে আব্দুল্লাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাসী করে তার সাথে থাকা একটি টেবিল ফ্যানের ভেতর থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব। তাকে র্যাবের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ছাতক থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব-৯ এর এসআই সুশান্ত দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।


