ছাতক প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের গুম, হত্যা, জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও রাষ্ট্রীয় সম্পদ লুঠপাটের মহোৎসব চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপকর্ম প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ এজন্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। শুক্রবার রাতে ছাতক পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া আজাদের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদের পরিচালনায় তাঁতিকোনা গ্রামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলার বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, হিফজুল বারি শিমুল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল আউয়াল, শামসুর রহমান বাবুল, লায়েক শাহ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন, বিএনপি নেতা জুবায়ের মজুমদার, তজম্মুল আলী, ফারুক আহমদ, শামসুল আলম-গোলাম মাওলা, আকিল আলী, সামছু মিয়া, ইঞ্জিনিয়ার শামসুল হক, আব্দুল কাবির, ছাত্রদলের সাচ্ছা আবেদীন, ইমরান আহমদ, শাখাওয়াত হোসেন লাহিন প্রমুখ।


