আবহাওয়া অধিদপ্তর তথ্য আজ ও আগামীকাল বেশী বৃষ্টিপাত হবে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ও পাশ্ববর্তী ভারত সীমান্তে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দু’দিন বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেট আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য জানা যায়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বৃহস্পতিবার দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত নতুন করে শুরু হয়েছে। সুনামগঞ্জ অঞ্চল, আশপাশ এলাকা এবং পাশ্ববর্তী ভারতের মেঘালয় পাহাড় এলাকায় বৃষ্টি রয়েছে। আজ শুক্রবার বেশী   বৃষ্টিপাত হবে। শনিবারও বৃষ্টিপাত হবে, এই দু’দিন ৪০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টি কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও আশপাশ এলাকায় প্রচ- বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানা গেছে।