স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে উপজেলার ৫ টি ইউনিয়নে ৫০ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছেন। বন্যার পানিতে ঘর-বাড়ি, রাস্তা -ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান, হাট বাজার ও সবজি বীজতলা সহ ফসল নিমজ্জিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢলের পানি দ্রুত বাড়ায় নতুন করে পানিতে নিমজ্জিত হয়েছে বহু এলাকা। বন্যার পানিতে উপজেলা পরিষদ, ভূমি অফিস, থানা প্রাঙ্গণ, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, স্বাস্থ্য প্রকল্প, উপজেলার আবাসিক এলাকায় পানি উঠেছে। এ ছাড়াও ফতেপুর ইউনিয়নের ৩৫ টি গ্রাম, পলাশ ইউনিয়নের ১৬ টি গ্রাম, বাদাঘাট (দঃ) ইউনিয়নের ২০ টি গ্রাম, সলুকাবাদ ইউনিয়নের ১০ টি গ্রাম, ধনপুর ইউনিয়নের ৮ টি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
বিশ্বম্ভরপুর থেকে তাহিরপুর রাস্তা শক্তিয়ারখলা নামক স্থানে ১ কিলোমিটার রাস্তা পানিতে নিমজ্জিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পলাশ ইউনিয়নের ২/৩ টি গুরুত্বপূর্ণ রাস্তা পানির ঢলে দেবে গেছে ও অনেক স্থানে ভেঙে গেছে। তা ছাড়াও বন্যার পানিতে হাওর অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পলাশ ইউপি নবনির্বাচিত চেয়রম্যান আব্দুল কাইয়ুম বলেন, ইউনিয়নের নি¤œাঞ্চলের সবগুলো গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে ঘর বাড়ি রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফতেপুর ইউপি নবনির্বাচিত চেয়রম্যান রনজিৎ চৌধুরী রাজন বলেন, ফতেপুর ইউনিয়নের সব কয়টি গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এমতাবস্থায় সরকারিভাবে জরুরী ত্রাণ সহায়তা প্রয়োজন।
বর্তমানে পানিবন্দি মানুষ রান্না বান্না করা সহ পানি ও গো-খাদ্যের সমস্যায় পড়েছেন।
বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পানিবন্দি মানুষের জান মাল সহ সার্বিক সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রয়োজনে ৫ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও সভায় জানানো হয় বন্যার্তদের জন্য এ পর্যন্ত সরকারি ভাবে জরুরী শুকনা খাবারের জন্য নগদ ৪০ হাজার টাকা ও ৫ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তালুত বলেন, বন্যায় নিমজ্জিত পানিবন্দি মানুষের জন্য আরো ত্রাণ সাহায্যের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চাহিদা প্রেরণ করা হয়েছে।
- আবহাওয়া অধিদপ্তর তথ্য আজ ও আগামীকাল বেশী বৃষ্টিপাত হবে
- হিলে আর ফাইন্যে নিলো ধান অখন ঢেউয়ে নিতাছে বাড়ীঘর


