স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের পুরনায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমান পীর। শুক্রবার সংগঠনের ৫০তম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির সাত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পদাধিকার বলে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে আছেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদব মুকুট। নব নির্বাচিত কমিটির অন্যরা হলেন ভাইস চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন। সদস্য রইস উদ্দিন আহমদ, শামসুন্নাহার বেগম শাহানা, হায়দার চৌধূরী লিটন, সিরাজুর রহমান, শঙ্কর চন্দ্র দাস। শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২৩—২০২৫ সন মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেনির্বাচন কমিশনার মর্তুজ আলী।
মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর। সভায় অতিথির বক্তব্য দেন সংঠনের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মোস্তাক আহমদ পলাশ, সদর দপ্তরের উপপরিচালক কবির আহমদ ফকির, সংগঠনের জেলা কমিটির সদস্য হায়দার চৌধুরী, সিরাজুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম। সভা স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সদস্য এমদাদুল হক শাহজাহান। আজীবন সদস্য সেরুজ্জামান ও যুব সদস্য মুন্নী আক্তারের যৌথ সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আজীব সদস্য দিলারা বেগম, শুভঙ্কর তালুকদার মান্না, আশরাফ হোসেন লিটন, আশোক গোস্বামী, আবদুল মতিন, শাহ আলম মহিউদ্দিন প্রমুখ।


