স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা, মানবাধিকার কর্মী সাইফুল আলম, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুজন’র জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, কলেজ শিক্ষক ফজলুল করীম, ব্যবসায়ী মামুনুর রশিদ শান্ত, সাংবাদিক সেলিম আহম্মদ, কৃষক প্রতিনিধি আব্দুল কাইয়ুম, শুভঙ্কর তালুকদার মান্না, এনামুল হক সেলিম, রাজীব আহম্মদ, শাহআলম, আবু তৌহিদের বড় ভাই প্রমুখ।
বক্তারা বলেন, কলেজ শিক্ষক আবু তৌহিদ জুয়েলের হত্যা মামলার সকল আসামী কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ ৭ম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত
- ধর্মপাশায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সচেতনামূলক সভা


