ধর্মপাশায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সচেতনামূলক সভা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার গলহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল মিয়া এই সচেতনতামূলক   
সভার আয়োজন করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ধর্মপাশা উপজেলার বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের ঝরা পড়ার অন্যতম কারণ হিসেবে মাদক, আর্থিক অস্বচ্ছলতা, অসৎ সঙ্গ, পারিবারিক প্রতিবন্ধকতাকে চিহ্নিত করেন এবং এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। এতে সমাপনী বক্তব্য রাখেন গলহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার।