আব্দুল ওয়াহাব

ছাতক প্রতিনিধি
ছাতকে কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাবের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
বিএনপি নেতা আব্দুল ওয়াহাব ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার বিকেলে জানাযা শেষে কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আকষ্মিক বিএনপি এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, আব্দুল আওয়ালসহ বিএনপি নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।