আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফররুখ আহমদ, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, মাছুম আহমদ, কলমদল আলী, কামরুল বক্স, আকমল হোসেন, আব্দুল কদ্দুছ, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন, সাজু আহমদ, কবির আহমদ প্রমুখ।
সভায় ২৭ এপ্রিল জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত হয়।