আব্দুস সামাদ আজাদের মৃত্যুবাষির্কী পালিত

জগন্নাথপুরে শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগ      
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করুনা সিদ্ধু চৌধুরী বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের ভাইস চেয়ারম্যান  আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী,  পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষকলীগ নেতা আফছর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, আব্দুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আপ্তাব উদ্দিন, আব্দুল গফুর,আলা উদ্দিন, ইসরাইল হোসেন, বাদশা মিয়া,পাখি মিয়া, রেজা মিয়া, পৌর কাউন্সিলর মীনা রানী পাল, আয়ারুন নেছা, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দে, আকমল হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান শাহেদ, রুমেন আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, মামুন আহমদ সজিব রায় দুর্জয়, আবু সাঈদ, এমদাদুর রহমান সুমন, জুয়েল মিয়া প্রমুখ।
পরে উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  
এদিকে জগন্নাথপুর পৌরবাসীর ব্যানারে আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌর কার্যালয়ের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ৩ হাজার বন্যার্তর মধ্যে আখনির প্যাক বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার সৈয়দপুর গ্রামবাসীর উদ্যোগে আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের মুরব্বী ফয়জুন্নুর কৌরেশির সভাপতিত্বে ও সৈয়দ তানিন আহমদ  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির মিয়া, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন, প্রবাসি আওয়ামীলীগ নেতা সৈয়দ আহসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদ কৌরেশী, ইউপি আওয়ামীলীগ নেতা সৈয়দ হিলাল, যুবলীগ নেতা জয়নুল কৌরেশী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাবিল আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ রুমেল, সৈয়দ ইনান, সৈয়দ জাবের, সৈয়দ মুক্তার আহমদ, সৈয়দ দিদার, সৈয়দ সুজেল, সৈয়দ সুমন, সৈয়দ জাহেদ, সৈয়দ আনসার প্রমুখ। পরে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা মারজান কোরেশী।
আওয়ামী আইনজীবী পরিষদের দোয়া
আব্দুস সামাদ আজাদের ১২ তম মৃত্যবাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শুকুর আলীর উদ্যোগে নতুন কোর্ট জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।      
এসময় উপস্থিত ছিলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট রহিবুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক, অ্যাড. বজলুল মজিদ খসরু, অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. আলী আহমদ, অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ, অ্যাড. সাজ্জাদ হোসেন, অ্যাড. রহুল আমিন, অ্যাড. নেছার আলম, অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।