Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
হাওরে পরিবার প্রতি এক হাজার টাকা দেওয়ার সুপারিশ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

হাওরে পরিবার প্রতি এক হাজার টাকা দেওয়ার সুপারিশ

সু.খবর ডেস্ক
দেশের বিস্তীর্ণ হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৩০ হাজার পরিবারকে চালের পাশাপাশি ৫০০ টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের বলেন, “হাওরের পরিস্থিতি নিয়ে কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
“মন্ত্রণালয় পরিস্থিত মোকাবেলায় তাদের গৃহীত পদক্ষেপ কমিটিকে অবহিত করেছে। কমিটি ৫০০ টাকার পরিবর্তে এক হাজার টাকা দেওয়ার সুপারিশ করেছে।”
অসময়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওর এলাকায় কৃষকদের ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে গত রোববার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চালের পাশাপশি ৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
ছয় জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সহায়তা দেওয়া হবে।
এছাড়া এসব জেলার ক্ষতিগ্রস্ত আরও (যারা ত্রাণ নেবেন না) এক লাখ ৭১ হাজার ৭১৫ পরিবারকে ওএমএসের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে চাল এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে চাল দেওয়া হবে।
এমাসের শুরুতেই অসময়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও    নেত্রকোনার বিস্তীর্ণ এলাকায় বোরো ধান তলিয়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়েছেন লাখ লাখ কৃষক।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরে টিআর ও কাবিটা কর্মসূচির ৫০ শতাংশ টাকায় সোলার প্যানেল স্থাপন করা হবে।
এছাড়া রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে এবং অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিযোগিতার মাধ্যমে সোলার প্যানেল স্থাপন কর্মসূচি বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।
ধীরেন্দ্র দেবনাথের শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তালুকদার আব্দুল খালেক, বি এম মোজাম্মেল হক, আবদুর রহমান বদি, মো. শফিকুল ইসলাম শিমুল এবং সৈয়দ আবু হোসেন অংশ নেন।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।