সু.খবর ডেস্ক
বন্যাকবলিত এলাকার সাহায্যার্থে সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বৃহস্পতিবার বন্যার্তদের জরুরি সাহায্য হিসেবে এই বরাদ্দের ঘোষণা দেয়া হয়।
সরকারি ওই ঘোষণায় বলা হয়, বরাদ্দকৃত অর্থে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ও ধর্মীয় উপসনালয় পুনঃনির্মাণে ব্যবহার করা হবে।
জেলা প্রশাসনের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।


