আব্দুস সামাদ আজাদ স্মরণে সভা ও প্রার্থনা

স্টাফ রিপোর্টার
স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমস্ত্রী আলহাজ¦ আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জগন্নাথ জিউড় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা ও স্মরণসভায় বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। এ সময় মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসুর সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে’র সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ^র দাশ, সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি বুরহান উদ্দিন দোলন প্রমুখ। এছাড়াও স্মরণসভায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্তা পাঠান যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আজহারুল ইসলাম শিপার।
প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রী নির্মল চক্রবর্তী।