লিপসন আহমেদ
গত কয়েক দিনের তীব্র গরমের পর মুষলধারে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। বুধবার ভোরের দিকে চারদিক অন্ধকার করে শুরু হয় ভারি বর্ষণ। ১ ঘন্টার ঝরো বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। এছাড়া অন্য কোন উপজেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের কৃষক তালহা মিয়া বলেন, কয়েকদিন খুব গরম ছিল। হাওরে ধান কাটতে গেলে ধান কাটার কাঁচিও রোদের তাপে আগুনের মত গরম হয়ে যেতো, হাতে ঠোসা উঠে গেছে। তবে সকালে বৃষ্টিপাত হওয়ায় আজ শান্তিতে ধান কাটতে পারব।
পৌর শহরের রিস্কাচালক কবির মিয়া বলেন, গরমে মুখে মাস্ক লাগিয়ে রিস্কা চালানো খুব কষ্টের। একটা টিপ দিয়ে আরেকটা টিপ দেওয়া যেত না, এত পরিমাণের গরম ছিল। আমার সাথের এক বন্ধু গতকাল রিস্কা চালাতে গিয়ে প্রচ- গরমে অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
- আব্দুস সামাদ আজাদ স্মরণে সভা ও প্রার্থনা
- দ. সুনামগঞ্জে গুচ্ছ গ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


