Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
আমাদেরও ভিসানীতি আছে, সবাইকে ভিসা দিই না : পরিকল্পনামন্ত্রী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

আমাদেরও ভিসানীতি আছে, সবাইকে ভিসা দিই না : পরিকল্পনামন্ত্রী

সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদেরও নিজস্ব ভিসানীতি আছে, সবাইকে আমরা ভিসা দিই না। যারা একাত্তরে নৃশংসতা করেছিল, তাদের ভিসা দেওয়া হয় না।
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে উপকূলীয় এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ভিসা না দিলে না দিক। প্রতিদিনই তো অ্যাম্বাসিতে কয়েক হাজার মানুষ ভিসার আবেদন করে। সেখানে অনেকেই ভিসা পায় না। আর যারা নির্বাচন হতে দেবে না বলে, আগুন দেবে বলে- তাদের যদি ভিসা না দেয়, তাহলে এটা ভালো।
ইউরোপীয় ইউনিয়নকে বন্ধু উল্লেখ করে তিনি বলেন, তারা আমাদের কর্তা নয়। যুক্তরাজ্য, ফ্রান্স, ভারতে সবাই ভোট করে না। তবে কেউ বলতে পারে না ভোট হতে দেব না। পুড়িয়ে ফেলব, নির্বাচনে আসতে দেব না, এ কথা বলার অধিকার আছে কারো? এসব অবৈধ কথা। খেলতে গেলে খেলার নিয়ম আছে। উন্নত গণতন্ত্র বিষয়টিকে ‘সাবজেক্টিভ ম্যাটার’ হিসেবে উল্লেখ করে এমএ মান্নান বলেন, গণতন্ত্র মাপার কোনো পদ্ধতি নেই। আপনি বলতে পারবেন না এখানে ৮০ শতাংশ বা ৯০ শতাংশ গণতন্ত্র আছে।
‘রাতের ভোটের’ কোনো প্রমাণ নেই দাবি করে মন্ত্রী বলেন, শুধু প্রেস ক্লাবের সামনেই এসব বলা হয়। আমাদের বন্ধু রাজনীতিকরা শুধু অভিযোগ করেন। পারলে প্রমাণ দিন।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম