আমি গর্বিত ইনডেমনিটি বাতিল বিলে স্বাক্ষর করেছি -এমপি রতন

আমিনুল ইসলাম, তাহিরপুর
‘আমি গর্বিত বঙ্গবন্ধু হত্যাকারীদের বাংলার মাটিতে বিচার হোক এ বিলে (ইনডেমনিটি বাতিল) আমি স্বাক্ষর করেছি। আবার আমার আসনের আর এক সাবেক সাংসদ আছেন তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে না বিলে স্বাক্ষর করেছিলেন। আগামীকাল (আজ) বৃহস্পতিবার জয়নাল আবেদীন কলেজের ছাত্রলীগ নেতা শিপলু হত্যার বিচারের রায়। আমরা আশা রাখি তার পরিবার ন্যায় বিচার পাবে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও অন্যান্য সদস্য যারা নিহত হয়েছেন এবং ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় বিএনপি’র গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী নারী নেত্রী বেগম আইভি রহমান সহ যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’
বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা যুবলীগ ও        
জাতীয় শ্রমিকলীগের যৌথ আয়োজনে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী এজাজ আহমদ বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, একবার ধানমন্ডি ৩২ নম্বরে ঘুরে আসুন, দেখতে পারবেন কিভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়েছে।’
এছাড়াও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুছ ছোবাহান আখঞ্জি, হাজী আব্দুল জলিল তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরুল আমিন, আলী মর্তূজা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, জেলা জাতীয় শ্রমিকলীগ আহবায়ক সেলিম আহমদ, সিলেট সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মকবুল হোসেন খান, জেলা জাতীয় শ্রমিকলীগ সদস্য সচিব সাইফুল আহমদ মুবিন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক, তাহিরপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগ আহবায়ক রঞ্জু মুখার্জি, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবীর, শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, যুবলীগ সাবেক যুগ্ম  আহবায়ক সেলিম আখঞ্জি, দলীয় নেতা, অমরেশ রায় চৌধুরী, জাবির আহমদ, সেলিম ইকবাল, মাসুক মিয়া, সেলিম হায়দার, সাঞ্জব উস্তার, মানিকচান, রাহাত হায়দার, ছাত্রলীগ নেতা আবুল বাশার প্রমুখ।