১০ লক্ষ টাকার জন্য কি নিভে যাবে জয়ের প্রাণ?

শহীদ নূর আহমেদ
মেধাবী ছাত্র আবু জাফর জয়। ভোগছে মরণ ব্যাধি স্কীন ক্যান্সারে। দুই মাস আগেও যে ছেলেটি স্বপ্ন দেখতো বিবিএস  ফাইন্যাল পরীক্ষা শেষ করে একটি ছোটখাটো চাকরি করার। দরিদ্র মা বাবার মুখে হাসি ফোটাবার। সেই ছেলেটি আজ চিকিৎসার টাকার অভাবে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মরণ ব্যাধি স্কীন ক্যান্সার থেকে মুক্তি পেতে হলে দরকার উন্নত চিকিৎসার। তাও দেশের বাইরে। নুন আনতে যে কৃষক পরিবারের পান্তা ফোরায় তাদের দ্বারা চিকিৎসার ব্যয় ১০ লক্ষা টাকার যোগার করা কিভাবে সম্ভব? তাই মেধাবী    ছাত্র জয়কে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তার পরিবার ও সহপাঠিরা।
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা গ্রামের কৃষক বুলু মিয়া ও গৃহিণী লাইলি বেগম এর তিন মেয়ে ও ১ ছেলের মধ্যে জয় সবচেয়ে বড়। এক মাত্র ছেলের এমন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভেঙ্গে পড়েছেন জয়ের অসহায় বাবা মামা ও ছোট তিন বোন।
জয় পাগলা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে। জাউয়া  ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাশ করে বর্তমানে সুনামগঞ্জ সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএস’র ফাইন্যাল পরীক্ষার্থী জয়।
জানা যায়, চলতি বছরের জুনের প্রথম দিকে জয়  শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে ভর্তি করে তার পরিবার। কর্তব্যরত ডাক্তার তার উরুতে একটি অপারেশন করেন। কিছু দিন ভাল কাটলেও পুনরায় সেই ক্ষত স্থানে পচন ধরে পরে তা স্কীন ক্যান্সারে রূপ নেয় বলে জানান চিকিৎসকরা। ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্যে জয়কে বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে রাগিব রাবেয়া মেডিকেল কলেজে জয়কে সাময়িক চিকিৎসা দিচ্ছেন তার পরিবার। জয়কে ভারতের মাদ্রাজে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্কীন বিশেষজ্ঞরা। এতে প্রয়োজন হবে প্রায় ১০ লক্ষ টাকা। যা দরিদ্র পরিবারের পক্ষে যোগার করা সম্ভব নয়। ১০ লক্ষ টাকার কাছে কি হার মানবে জয়ে জীবন প্রদীপ এমন প্রশ্ন তুলেছেন জয়ের পরিবার ও সহপাঠিমহল। জয়কে বাঁচাতে সমাজের সকলস্তরের মানুষের এগিয়ে আসার প্রার্থনা তাদের।
জয়ের মা লাইলা বেগম বলেন, ‘আপনারা আমার জয়কে বাঁচান। জয়ের চিকিৎসার জন্যে এতো টাকা আমি কই পাবো। দয়া করেন আমার ছেলে প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন।’
সুনামগঞ্জ সরকারি কলেজের বিবিএস এর তৃর্তীয় বর্ষে ছাত্র জয়ের সহপাঠি মো. রেহান উদ্দিন, বিশ্বজিৎ, মাহমুদুল হাসান রিহান, আয়ূব আলী, মাহবুব ,হাসান আহমদ, রনি, নোভেল, মোছা শারমিন বেগম, খুশি আক্তার লাইলি বেগম সহ একাধিক শিক্ষার্থী বলেন, জয় খুবই মেধাবি ছাত্র। সে অনেক গুণে গুণান্বিত। কয়েকদিন আগেও সে আমাদের সাথে কলেজে এসেছে। হেসেছে, খেলেছে। এখন মরণ ব্যাধি ক্যান্সারের টাকার অভাবে  ধীরে ধীরে সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মাত্র ১০ লক্ষ টাকার জন্য জয় মরতে পারে না। তার জীবন বাঁচাতে সকলের সাহায্য কামনা করেন তারা। আসুন মেধাবী ছাত্র জয়কে বাঁচাতে এগিয়ে আসি যার যার অবস্থান থেকে।
জয়কে সাহায্য করেতে  যোগাযোগ করুন, পূবালী ব্যাংক, পাগলা বাজার, দক্ষিণ সুনামগঞ্জ শাখা, হিসাব নং-২৩১৬১০১০৪৩৭৭৫। বিকাশ নং-০১৯১৮-২৭১৫৮৯, রকেট নং -০১৭২৬ ২১৪১৭৩৪।