আমেরিকা প্রবাসীদের সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা সমিতি ইউ.এস.এ ইনক্ নিউইয়র্ক আমেরিকার আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় পুরাতন শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে সংগঠনের সভাপতি এস.এম জলিল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু’র সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউ.পি চেয়ারম্যান আওলাদ হোসেন, সুনামগঞ্জ জেলা সমিতি ইউ.এস.এ ইনক্ নিউ ইয়র্ক আমেরিকা উপদেষ্টা আ. মহিদ, কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি হারুন মিয়া, জন্টু তালুকদার, রাসেল চৌধুরী, মোজাহার আলী, লিটন সরকার, আফজাল হোসেন।
এরপর ১৯ জনকে সেলাই মেশিন তুলে দেয়া হয়।