আম্বর পয়েন্ট-চালবন সড়কের কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আব্দুজ জহুর সেতুর পাশের আম্বর পয়েন্ট থেকে চালবন পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেল ৬টায় সড়কের কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ।
জানা যায়, গত বন্যায় সদর উপজেলার আম্বর পয়েন্ট থেকে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পর্যন্ত সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে যান চলাচলে চরম ভোগান্তির শিকার হন জনসাধারণ। সেইদিক বিবেচনা করে আরসিসি সড়ক করার উদ্যোগ গ্রহণ করা হয়। ৬ কিলোমিটার সড়ক মেরামত ও পুনর্বাসন কাজে ব্যয় হবে প্রায় ৮ কোটি ৪৬ লক্ষ টাকা।
উদ্বোধনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর উপস্থিত ছিলেন।