দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের টেবলাই, মুতির দোকানসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি ছাতক-দোয়ারাবাজার আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার দিনব্যাপী গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মুহা. হাবিবুল্লাহ হেলালী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বুলু, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মুজিবুর রহমান, জাপা নেতা মোহাম্মদ আলী মিলন, জয়নাল আবেদীন, দুলাল মিয়া, ছিদ্দিক মিয়া, আব্দুর রহিম, আমজাদ হোসেন, কামাল আহমদ প্রমুখ।
গণসংযোগকালে মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশের সোনালী যুগ ফিরিয়ে আনতে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতা বসাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে জাপার মনোনয়ন পেলে নির্বাচন করবো। জনগণ লাঙ্গল কে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজার অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন করা হবে। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

