আরপিননগরে রাস্তার একটি অংশ ঠিক করা হয়নি

লিপসন আহমদ
পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকায় রাস্তার এক পাশ ভাঙ্গায় এবং তা মেরামত না করায় চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী। এই রাস্তা দিয়ে যানবাহনগুলো ঝুঁিক নিয়ে চলাচল করছে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন মাস আগে এই এলাকায় পানির লাইন  সম্প্রসারণ করার জন্য এলাকার মূল সড়ক থেকে শুরু করে পাড়ার ভেতরের যাওয়ার রাস্তা ভাঙ্গা হয়। পরে পানির লাইন স্থাপন ও ভেতরের রাস্তা ঠিক করলেও এই এলাকার যান চলাচলের মূল      রাস্তার এক পাশ ঠিক করা হয়নি। পরে ঠিক করবে বলে চলে যায় কাজের ঠিকাদার।
এলাকার বাসিন্দা সরকারী কলেজ শিক্ষার্থী জুবায়েল আহমদ বলেন,‘আমি গতকাল সন্ধ্যায় প্রাইভেটে যাবো বলে তাড়াহুড়া করে বাসা থেকে সাইকেল নিয়ে  বের হই। কিন্তু তখন খেয়াল ছিল না আর বিদ্যুৎ না থাকায় দেখা যাচ্ছিল না কোন স্থানটুকু ভাঙ্গা। ফলে আমি সাইকেল নিয়ে ভাঙ্গা রাস্তায় পরে গিয়ে হাত পায়ে আঘাত পাই।
এলাকার কয়েকজন মুরুবী বলেন, পানির লাইন সম্প্রসারণের জন্য এই রাস্তাটা ভাঙ্গা হয়েছিল। কিন্তু সব জায়গা ঠিক করা হলেও মূল সড়কের ভাঙা মেরামত না করে পরে ঠিক করবে বলে চলে যায় ঠিকাদার। তিন মাস হয়ে গেলও এই রাস্তা আর ঠিক হলো না। তাই আমরা জোর দাবি জানাই দ্রুত যেন এই রাস্তা মেরামত করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ আরপিন নগরের কোন রাস্তা এই অবস্থায় রয়েছে এই বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবগত নই। তবে আজ (বৃহস্পতিবার) সরেজমিনে ওই রাস্তা পরিদর্শন যাব আমি।