আরোগ্য লাভ করেছেন আরও ১৫ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৪ উপজেলার আরও ১৫ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৫ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৪ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৭৪৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৮ শতাংশ।
বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ১৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬৭২ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৩৬৯ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২০৯৪ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৩০ জন।
এদিকে গত বুধবার ৯০ জনের নমুনা পরীক্ষায় জেলার ৪ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২০ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৪২ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলায় ৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৯ জন, দিরাই উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত হন নি।
১৩ হাজার ২২৩ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০৯৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮৩ শতাংশ।