স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আরোগ্য লাভ করেছেন আরও ৪ জন। এরমধ্যে তাহিরপুর উপজেলার ১ জন এবং দোয়ারাবাজার উপজেলার ৩ জন। কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে রবিবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন করে আইসোলেসন থেকে ছাড়া পেয়েছেন ৫ জন। এরমধ্যে আইসোলেসন তাহিরপুর উপজেলার ১ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন এবং ছাতক উপজেলার ১ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- বর্তমানে আইসোলেসনে আছেন ১৮৭ জন, আরোগ্য লাভ করেছেন ৮০ জন। করোনায় মারা গেছেন ৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭০ জন।
করোনাভাইরাস শনাক্তে রবিবার পর্যন্ত সুনামগঞ্জে ৪ হাজার ২২৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬০৪ টি নমুনা। সবচেয়ে বেশী ৭৩৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৬৪০ জনের।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।


