আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জ অফিস
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে জেলা কমিটির সহ সভাপতি কাজী মাওলানা মো. মাহমুদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. ফখর উদ্দীন, নির্বাহী সদস্য কাজী মাওলানা মো. আবু সুফিয়াননের মাতা এবং জেলার সাবেক সহ সভাপতি কাজী মাওলানা মো. নুরুল হক’র পিতার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ ষোলঘর কাজী অফিসে জেলা কমিটির সভাপতি ড. অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবসুস সামাদ’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন কাজী মাওলানা আব্দুল মুকিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সভাপতি কাজী নাওলানা শাহেদ আলী, সহ সভাপতি কাজী মাওলানা মাহমুদুর রহমান আযাদ, অ্যাডভোকেট সায়েদ হোসেন, সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সহ সভাপতি কাজী মাওলানা তাজুল ইসলাম আলফাজ, কাজী মাওলানা মো. সালেহ আহমদ,জেলা কমিটির সাবেক সহ সভাপতি কাজী মাওলানা মোঃ নুরুল হক নোমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, প্রচার সম্পাদক কাজী মাওলানা নুরুল আজিজ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক কাজী কাজী মাওলানা নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সকল মুদেগানদের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন আলহাজ্ব কাজী নাওলানা শাহেদ আলী।