জাতীয় ছাত্র দলের সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে রায় পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকাল ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শুভ তালুকদার ও পরিচালনা করেন ফাহাদ রহমান আবির। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র দলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক উছমান গনী, সিলেট জেলা কমিটির সদস্য শুভ আজাদ শান্ত, জাতীয় গণতান্ত্রিক ফন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, সদস্য আমির উদ্দিন, আবু ছাদাত টিটু, স মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল প্রমুখ।
সভায় শুভ তালুকদার কে আহ্বায়ক ও রিদওয়ানুল হক নিহাল এবং ফাহাদ রহমান আবির কে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয় ।
প্রেসবিজ্ঞপ্তি


