হকার্স শ্রমিক সংঘের সুনামগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় হকার্স শ্রমিক সংঘের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় রায়পাড়স্থ আস্থায়ী কাযালয়ে কমী সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, সদস্য আমির উদ্দিন প্রমুখ। সভায় আইনুল হক কে সভাপতি ও শাহ আলম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির আন্যান্যরা হলেন সহ সভাপতি আতাউর, সহ সাধারণ সম্পাদক মো. সাদেক, সাংগঠনিক সম্পাদক নুর আলম, অর্থ সম্পাদক ইসমাইল, দপ্তর সম্পাদক জাকির হুসেইন, প্রচার সম্পাদক জাকির হোসেন।
প্রেসবিজ্ঞপ্তি


