আ.লীগের আমলেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে -রতন

আকবর হোসেন, জামালগঞ্জ
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বলেছেন,‘ বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এই সরকারের আমলেই সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশ মাধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে মাথা উচু করে দাড়াচ্ছে। আ.লীগ সরকারে আমলেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। সারা দেশে রাস্তা ঘাট,স্কুল কলেজ সহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। সারা দেশে জঙ্গি নাশকতা শক্ত ও কঠোর হাতে দমন করা হচ্ছে। রবিবার জামালগঞ্জে ১১ শত পরিবারে পল্লী বিদ্যুৎতের লাইন সংযোগের উদ্ধোধন কালে এসব কথা বলেন বলেন।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় সদর ইউনিয়নের সেলিমগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে সেলিমগঞ্জ, সৈয়দনগর গ্রামে,   দুপুরে বেহেলীর রহিমাপুর গ্রামে, বিকেলে ভীমখালীর জাল্লাবাজ গ্রামে পল্লী বিদ্যুৎতের সংযোগের  উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ।  
পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সোহেল পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি করুনা সিন্ধু তালুকদার, আব্দুল মুকিত চৌধুরী, দলীয় নেতা কাজী আশরাফুজ্জামান, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদ আল আজাদ, মিজবাহ উদ্দিন, জহিরুল হক তালুকদার,ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া, বেহেলী ইউপির চেয়ারম্যান অসীম তালুকদার, দলীয় নেতা সায়েম পাঠান,আবুল আজাদ,মলি হোসেন,গোলাম জিলানী আফিন্দী রাজু, বিপ্রেশ রায়,আবু তাহের  প্রমুখ। পরে সংসদ সংসদ মোয়াজ্জেম হোসেন রতন জামালগঞ্জের একটি বাড়ী একটি খামারের পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করেন।