স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নিতে সুনামগঞ্জের কাউন্সিলার ও প্রতিনিধি মিলে ২০০ জনের নামের তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এই তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়।
দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, জেলার ১০০ জন কাউন্সিলার ও
১০০ জন প্রতিনিধির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে। কাউন্সিলার তালিকায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও সক্রিয়দের রাখা হয়েছে। কয়েকজন প্রবাসীও কাউন্সিলার হয়েছেন বলে ঐ সূত্র নিশ্চিত করেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,‘আমি সাধারণ সম্পাদকের রিপোর্ট কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক জমা দিয়েছি। ১০০ জন কাউন্সিলার ও ১০০ জন প্রতিনিধির তালিকাও জমা দেওয়া হয়েছে। তবে সুনামগঞ্জে সংগঠন শক্তিশালী। নেতা-কর্মী’র সংখ্যাও অনেক বেশি আমি চেষ্টা করছি তালিকায় আরো কিছু নাম দেবার’।


