স্টাফ রিপোর্টার
বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের। উৎসবের শেষে বিজয়া দশমীতে বিষাদের সুর। ঘরের উমা এবার বাপের ঘর থেকে বিদায় নিয়েছেন। মনের কোণে বিষাদ। মঙ্গলবার সকালে জেলার সকল মন্ডপ ও মন্দিরে অনুষ্ঠিত হয় দেবীর দশমী বিহিত পূজা। ফের এক বছরের অপেক্ষা। সকাল থেকেই বিভিন্ন বাড়িতে এবং ম-পে ম-পে চলছে সিঁদুর খেলা। মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন মহিলারা।
আবার আমরা সবাই ফিরে যাব নিত্যনৈমিত্তিক জীবনে। ফিরব দৈনন্দিন ছোট ছোট সুখ, দুঃখ, যন্ত্রণা, বিষাদ, কষ্ট, হাসি, কান্নার মধ্যে। বোধন থেকে বিসর্জনের পুরো সময়টায় দেবীর কাছে ভক্তদের প্রার্থনা তিনি যেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মঙ্গল করেন।
সন্ধ্যায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে একে একে জড়ো করা হয় প্রতীমা। পর্যায়ক্রমে বিসর্জন দেয়া হয় সুরমার জলে।
- আ.লীগের কেন্দ্রীয় সম্মেলন- সুনামগঞ্জের কাউন্সিলার ও প্রতিনিধি হিসাবে ২০০ জনের তালিকা কেন্দ্রে জমা
- সফল মাছ চাষী হেলাল উদ্দিন ৮টি পুকুরে গড়ে তুলেছেন মাছের খামার


