স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে সাসেক্স আওয়ামীলীগ ইউকে’র সভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইমানুজ্জামান চৌধুরী মহী বাংলাদেশে এসেছেন। ১০ ডিসেম্বর
যুক্তরাজ্য থেকে দেশে এসে পৌঁছেছেন তিনি। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদান ছাড়ও এবার দেশে থেকে মহান বিজয় দিবস উদযাপন করবেন তিনি। ২০ ডিসেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মেলন শেষে আগামী ৩০ ডিসেম্বর ইংল্যান্ডে ফিরে যাবার কথা রয়েছে তাঁর। দেশে অবস্থানকালীন সংক্ষিপ্ত এই সফরে তিনি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।


