স্টাফ রিপোর্টার
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্প অর্পণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও জুনেদ আহমদ, শিল্প সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শাহ্ আবু নাসের, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সদস্য আতিকুল ইসলাম আতিক, মোতাহার হোসেন আখঞ্জি শামীম, জেলা পরিষদ সদস্য তারিখ হাসান দাউদ, প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।


