ইংরেজি ভাষা শিক্ষা ও সংগীত ক্লাবের সূচনা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহ—পাঠ্যক্রম কার্যক্রমের অংশ হিসেবে ইংরেজি ভাষা শিক্ষা ও সংগীত ক্লাবের ২য় ব্যাচের সূচনা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পক্ষ থেকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক নজমুল হায়দার। অন্যান্যের মাঝে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কাজী মাজহারুল হক, শামীম আহমেদ বিলকিস, গোলাম সোবাহানী পিকে, আফজাল পিকে প্রমুখ। এ বিদ্যালয়ে গত বছর থেকে সহ—পাঠ্যক্রম কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সংগীত শেখানো হচ্ছে।