ইউএনও, ইউপি চেয়ারম্যান ও সচিবদের সভা

স্টাফ রিপোর্টার
উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে  ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও জেলা স্থানীয় সরকার বিভাগ আয়োজন করে।
জেলা স্থানীয় সরকার বিভাগ বিভাগের উপ পরিচালক (উপ সচিব) বাবর আলী মীরের সভাপতিত্বে ও ইউপিজিপি প্রকল্প সহকারি মোহাম্মদ মাসুম মিয়ার পরিচালনায়        সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ। ইউপি সচিবদের মধ্যে বক্তব্য রাখেন, শিমুলবাঁক ইউপি সচিব মিতালী বেগম তালুকদার, সরমঙ্গল ইউপি সচিব আব্দুল্লা আল আমিন, পশ্চিম পাগলা ইউপি সচিব  আলী হোসেন, দরগাপাশা ইউপি সচিব ইয়াসমিন হুসনে আরা, মোহনপুর ইউপি সচিব জাকির হোসেন ও সাচনাবাজার ইউপি চেয়ারম্যান প্রদীপ রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ একটি ছোট সরকার। তাই এটাকে আরো শক্তিশালী করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যোগযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় এগিয়ে আসতে হবে। গাছ লাগাতে হবে উৎসাহিত করতে হবে। বেশী করে গাছ লাগালে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে এবং গাছ থেকে ফল ও কাঠ পাওয়া যাবে। ’