দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুহেনা আজিজের উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন ইউপি সদস্যগণ। সোমবার দুপুরে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে সভায় ইউপি সদস্যগণ বলেন, আমাদের চেয়ারম্যান আবুহেনা আজিজের উপর যে মহিলা মামলা করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমরা অনতিবিলম্বে চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আজাদ মিয়া, প্রজিত চন্দ্র দাস অজিত, দিলফর আলী, আকিকুর রহমান আকিক, সাব্বির আহমদ, তাজুদ আলী, মো.আজাদ মিয়া, দিপক দাস,মহিলা সদস্যা দিপু মনি, বিনা মালা, নেওয়ারুন নেছা প্রমুখ।


