ইছাগড়ি মাঠে দুই ভাইকে খুরাঘাত

স্টাফ রিপোর্টার
ক্রিকেট খেলার জের ধরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দড়িয়াবাজ গ্রামের এইচএসসি পরীক্ষার্থসহ আপন দুই ভাইকে খুরাঘাত করেছে পাশ্ববর্তী ইছাগড়ি গ্রামের আপন দুই ভাই। শনিবার সন্ধ্যার সময় ইছাগড়ি গ্রামের শান্তিগঞ্জ বাজারের মাঠে এই ঘটনা ঘটে।
আহত দুই ভাই হলেন দড়িয়াবাজ গ্রামের নুর আহমদের ছেলে আলী আক্কাস (২২) ও তার ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী মনির হোসেন (১৮)। তাদের     তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান জানান, ধারালো অস্ত্রের আঘাতে আপন দুইভাই আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জখম রয়েছে।  
স্থানীয়রা জানান, শনিবার বিকালে ইছাগড়ি গ্রামের শান্তিগঞ্জ বাজার মাঠে ক্রিকেট খেলা ছিল। খেলার শেষ হওয়ার পর ইছাগড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন ও নূর আলী দড়িয়াবাজ গ্রামের মনির হোসেনকে ও তার ভাই আলী আক্কাসকে খুর দিয়ে আঘাত করে। খুরের আঘাতে দুইভাই গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের ধারনা খেলার কোন ঘটনার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
অভিযুক্ত আলী নুর ও নুরুল আমিনের বাবা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘এধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’