‘ইছামতি ও চেলাকে স্থলবন্দর ও ইমিগ্রেশন চালু সময়ের দাবি’

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, ‘ইছামতি ও চেলাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে রূপান্তর ও ইমিগ্রেশন চালু করা ছাতকের ব্যবসায়ীদের সময়ের দাবি। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করে থাকে। ইতিমধ্যেই এ দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।’ তিনি বলেন, ‘শিক্ষিত জনগোষ্ঠীর চাকুরী নামক আধুনিক দাসত্ব থেকে ব্যবসায় মনোনিবেশ করা অধিকতর সম্মানজনক।’
বৃহস্পতিবার বিকেলে ছাতক শুল্ক ষ্টেশনে সিলেটের কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজস্ব কর্মকর্তা আশরাফ আলী মিয়ার সভাপতিত্বে এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তপন কান্তি তালুকদার ও প্রধান শিক্ষক কফিল উদ্দিনের যৌথ    
পরিচালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কাষ্টমস দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সুনামগঞ্জের সহকারী কমিশনার সোহেল রানা, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স গ্রুপের অরুন দাস। এসময় ছাতক শুল্ক ষ্টেশনের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।