ইজতেমার আখেরি মোনাজাত ১১ ফেব্রুয়ারি দুপুর ১২ টায়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে অনুষ্ঠিত ইজতেমার আখেরী মোনাজাত  ১১ ফেব্রুয়ারি শনিবার  দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। মঙ্গলবার সকালে দৈনিক সুনামগঞ্জ খবরকে এই তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার প্রবীণ মুরব্বী  মাওলানা আনোয়ার হোসাঈন। জানা যায় ইজতেমার তৃতীয় দিন আখেরী মোনাজাতে জমাতবন্দী ছাড়াও মোনাজাতে অংশ নিতে যোগ দিবেন  জেলার বিভিন্ন প্রান্তের  মুসল্লিরা । ইজতেমার সবচেয়ে প্রবীণ মুরব্বী পরিচালনা করবেন আখিরী মোনাজাত। এতে মুসলিম উম্মার সকলকে উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতে সওয়াব হাসিল করতে মোনাজাতে যোগ দেয়ার আহব্বান জানিয়েছেন ইজতেমা আয়োজকবৃন্দ।