ইত্তেফাকের ৬৪ তম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার
নানা আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৪তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে এসে কেক কাটার মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।  রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসেন ইত্তেফাকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ,অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. রইছ উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সিনিয়র আইনজীবী অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক      অ্যাড. মো.মতিউর রহমান পীর, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সিনিয়র আইনজীবী অ্যাড. সালেহ আহমদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দৈনিক সুনামকন্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পঙ্কজ কান্তি দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু।
অনুষ্ঠানে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনা শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ, জেলা রোভার স্কাউটসের সাধারণ শাহ আবু নাসের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোহর মিয়া, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, বৈশাখীটিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি একে এম মহিম, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শামস্ শামীম, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এআর জুয়েল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রাজন মাহবুব, সুনামগঞ্জ মিররের নিউজ এডিটর আল আমিন, ছাতক উপজেলা ইত্তেফাকের সংবাদদাতা আব্দুল আলিম, জেলা জাতীয় পার্টি নেতা আব্দুল কদ্দুছ, জসিম উদ্দিন,সজ্জাদুর রহমান সাজু, ফারুক মিয়া মেনর, সেলিম মিয়া, সদর উপজেলা স্কাউটসের কমিশনার গিয়াস উদ্দিন, মানবাধিকারকর্মী আমিনুল হক, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক রায়হান উদ্দিন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সম্পাদক দূর্জয় পুরকায়স্ত,এ্যাকটিভ সিটিজেন্সের সহ-সাধারণ সম্পাদক আবু সাইফ খান রুমিত, রংধনু সংগঠের সভাপতি মো.মোমেন তালুকদার, সহ-সভাপতি শাফাত আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ব্যবসায়ী জুবায়ের আহমেদ, মাহবুর রহমান রুবেল, শ্যামল কান্তি  রায়, ফটোগ্রাফার কবির আহমেদ বাবু প্রমুখ।