টিউমার আক্রান্ত শিশু জিহাদ বাঁচতে চায়

দিরাই উপজেলার শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র তওহিদ আহমদ জিহাদ (১১) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসা ও অপারেশনের জন্য ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্ত   
শিশুটির পিতা আব্দুল আহাদ একজন দিনমুজুর। শিশুটির পিতার পক্ষে এত টাকার চিকিৎসা ব্যয় মিটানো সম্ভব নহে। সমাজের বৃত্তশালী ও দানশীল মানুষদের প্রতি আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছে তার পরিবার। আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা,  জাহিদের মাতা মমিনা বেগম। একাউন্ট নম্বর – ২৮৬০১০১০৬৮৮৮১ পূবালী ব্যাংক শাখা দিরাই, সুনামগঞ্জ। মমিনা বেগম, বিকাশ নম্বর- ০১৭৫৬- ৭০৬৬৭৫। (প্রেস বিজ্ঞপ্তি)